NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ক্রোয়েশিয়ায় বাস উল্টে পোল্যান্ডের ১২ নাগরিক নিহত


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪০ এএম

>
ক্রোয়েশিয়ায় বাস উল্টে পোল্যান্ডের ১২ নাগরিক নিহত

বলকান রাষ্ট্র ক্রোয়েশিয়ায় পোলিশ পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। শনিবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন।

ক্রোয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বলেছেন, বাস দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৩১ যাত্রীর সবাই আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমকে বলেছে, যাত্রীদের সবাই প্রাপ্তবয়স্ক এবং পোল্যান্ডের নাগরিক। বসনিয়ার ক্যাথলিক গির্জা মেদজুগোর্জে যাওয়ার পথে স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, বাসটি জাগরেবের উত্তর-পূর্বাঞ্চলের জারেক বিসাস্কি এবং পোডভোরেকগামী এ-৪ সড়ক থেকে ছিটকে পড়ায় হতাহতের ওই ঘটনা ঘটে।

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যাভর বোজিনোভিচ বলেছেন, বাস দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১১ জন নিহত হয়েছে বলে জানা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজন তাদের জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে, এই দুর্ঘটনার পর পোল্যান্ডের দুজন মন্ত্রী ক্রোয়েশিয়া সফর করছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।