NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

রহমত শাহের সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:৩৮ এএম

রহমত শাহের সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল আফগানিস্তান

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে গিয়েছিলো আফগানিস্তান। জবাবে ২৪৩ রান করেছিলো জিম্বাবুয়ে। ৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আফগানিস্তান। তৃতীয় দিন শেষে আফগানদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৯১ রান। লিড হলো ২০৫ রানের।

দ্বিতীয় ইনিংসের শুরুতে দুই ওপেনারকে দ্রুত হারিয়ে বিপদে পড়েছিলো আফগানরা। ১ রানেই হারিয়ে বসে আবদুল মালিক। অন্য ওপেনার রিয়াজ হাসান ১১ রান করে আউট হয়ে যান, দলীয় ১৮ রানের মাথায়।

 

এরপর জুটি বাধেন রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহিদি। প্রথম টেস্টে এ দু’জনের ব্যাটে গড়ে উঠেছিলো রেকর্ড জুটি। তবে এ দু’জনের ব্যাটে মাত্র ২৫ রানের জুটি গড়ে উঠলো। ২৬ বলে ১৩ রান করে আউট হয়ে যান হাশমতউল্লাহ শহিদি।

এরপর আবারও মড়ক লেগেছিলো আফগান ইনিংসে। জিয়া-উর রহমান ৬ রানে আউট হয়ে যান। ৫ রান করে আউট হন আফসার জাজাই। শহিদুল্লাহর সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন রহমত শাহ।

 

৫৩ বলে ২২ রান করে আউট হয়ে যান শহিদুল্লাহ। এরপরই ইসমত আলমের সঙ্গে ১৩২ রানের জুটি গড়ে তোলেন রহমত শাহ। এরই মধ্যে ক্যারিয়ারে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করে বসেন তিনি। শেষ পর্যন্ত ২৭৫ বলে ১৩৯ রান করে আউট হয়ে গেলেন রহমত শাহ। দলীয় ২৬৮ রানে আউট হন তিনি।

 

দিন শেষে ২৩ রানের জুটি গড়ে উইকেটে রয়েছেন ইসমত আলম ৬৪ রানে এবং রশিদ খান ১২ রানে। ব্লেসিং মুজারাবানি ৭১ বলে ৪ উইকেট নেন, ২ উইকেট নেন রিচার্ড এনগারাবা।