NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে বছর শুরু ম্যানসিটির


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:৪৪ এএম

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে বছর শুরু ম্যানসিটির

বছরের শুরুটা দারুণই করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের বাকি অর্ধেকটা ভালো করার ইঙ্গিত দিয়েছে পেপ গার্দিওলার দল। ২০২৫ সালে নিজেদের প্রথম ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে সিটি। আগের লিগ ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছিল আকাশী-নীলরা।

গত অক্টোবরের পর এই প্রথম টানা দুই ম্যাচে জয় পেলো ম্যানসিটি।

 

শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জোড়া গোল করেছেন ম্যানসিটি তারকা আরলিং হালান্ড।

২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিটি। দুই ম্যাচ হাতে থাকা লিভারপুল থেকে এখনো ১১ পয়েন্ট পিছিয়ে গার্দিওলার দল। ১৮ ম্যাচের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৫। ম্যানসিটির সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যামের অবস্থান ১৩তম।

 

ম্যানসিটির ৩টি গোলেই অবদান রাখেন সাভিনহো। ১০ মিনিটে ওয়েস্টহ্যামের আত্মঘাতী গোলেও নাম জড়িয়ে ছিল ব্রাজিলিয়ান এই তারকার। ৪২ ও ৫৫ মিনিটে আকাশী-নীলদের ২টি গোলে অ্যাসিস্ট করেন সাভিনহো। ২টি গোলই করেন হালান্ড। গত সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে জোড়া করলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

সিটির শেষ গোলে সহায়তা করেন কেভিন ডি ব্রুইনা। ৫৮ মিনিটের বেলজিয়ান তারকার অ্যাসিস্টে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। এতে ম্যানসিটি এগিয়ে যায় ৪-০ গোলে। ৭১ মিনিটে ওয়েস্টহ্যামের সান্ত্বনার একটি গোল করেন নিকলাম ফুলক্রুগ। শেষ বাশিঁর আগ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন বহাল থাকে ৪-১ তেই।

 

প্রিমিয়ার লিগের এই মৌসুমে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ম্যাচে ৪ গোল করলো সিটি। এর আগে ইপসউইচের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল গার্দিওলার দল।