NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৭ এএম

বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা

প্রাণের কর্মস্থল বিএফডিসির পর চ্যানেল আইয়ে শেষশ্রদ্ধার পর বনানী কবরস্থানে চিরনিদ্রা গেলেন অঞ্জনা রহমান।  (৪ জানুয়ারি) শনিবার বিকেল ৩টার পর তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা সুব্রত, জয় চৌধুরী, কমল পাটেকর, সনি রহমান, পরিচালক আতিকুর রহমান চুন্নু, গাজী মাহবুব, মালেক আফসারি, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।

গত কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে ২৪ ডিসেম্বর এই অভিনেত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।

অঞ্জনা রহমান তার ক্যারিয়ারে ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তিনবার পেয়েছেন বাচসাস পুরস্কার।