NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে দামেস্কে


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০১:২৪ এএম

ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে দামেস্কে

সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো শাসকের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানী দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আসাদের পতনের এটিই সিরিয়ায় ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর। গত মাসে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর এটি।

 

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং ফ্রান্সের জ্যঁ নোয়েল ব্যারোট গতকাল শুক্রবার দামেস্কে সিরিয়ার ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করার কথা ছিল। এ ছাড়া তারা সিদনায়া কারাগারে যাওয়ারও কথা ছিল।

সিদনায়ায় বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং গুম করার বহু ঘটনার অভিযোগ রয়েছে। একটি অ্যাডভোকেসি গ্রুপ বলেছে, গত বছরের ৮ ডিসেম্বর বিদ্রোহী বাহিনী দামেস্ক দখল করার সময় চার হাজারেরও বেশি লোককে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল।

লেবানন থেকে সিরিয়ার রাজধানীতে আসার পরপরই দামেস্কে ফরাসি দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারোট একটি সার্বভৌম, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ সিরিয়ার প্রত্যাশার কথা জানান। 

 

সূত্র : ফ্রান্স টোয়েন্টিফোর, আলজাজিরা