NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দিনে-দুপুরে সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০১ এএম

দিনে-দুপুরে সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি

রাজধানীর ধানমন্ডি থানার ঝিগাতলায় সীমান্ত স্কয়ার শপিং মলের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানটিতে চুরি হয়। তবে কি পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে দুপুর একটার পর চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ফুটেজে স্বর্ণালংকার চুরি দেখা গেছে। চুরির সঙ্গে যারা জড়িত তাদেরকে শনাক্তের কাজ চলমান।

ওসি বলেন, দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথাবার্তা চলছে। মামলা এখনো রুজু হয়নি। তবে বিষয়গুলো প্রক্রিয়াধীন।

মার্কেটে চুরির বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, চুরির ঘটনার সময় দোকানে কোনো কর্মচারী ছিলেন না। এই সুযোগে দোকানটিতে চুরি হয়। তবে কি পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে বলে জানা এসি তারিকুজ্জামান।