NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান-দিয়া, জানে না ফেডারেশনের কেউ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:২০ এএম

যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান-দিয়া, জানে না ফেডারেশনের কেউ

দেশের অন্যতম সেরা দুই আরচার অসীম কুমার দাস ও হাকিম আহমেদ রুবেল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আগেই। হতাশা থেকে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন গণমাধ্যমে। অসীম ও রুবেলের পথ ধরে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

জানা গেছে, গত শনিবার এই আরচার দম্পতি চলে গেছেন আমেরিকায়। তবে কি জন্য গেছেন তা বলতে পারছেন না কেউ। এমন কি জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখও তাদের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে কিছু জানেন না।

 

‘আমি ছুটিতে ছিলাম। দুই দিন আগে ঢাকায় ফিরেছি। আজই আমার কানে বিষয়টি এসেছে। এর বেশি আমি কিছু জানি না’ বলেছেন মার্টিন ফ্রেডিরখ।

২০২১ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশ আর্চারি দলের সদস্য ছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এর আগে যুক্তরাষ্ট্র পাড়ি জমানো অসীম ও রুবেলও ছিলেন সেই দলের সদস্য। আগের ভিসা কাজে লাগিয়েই এই চারজন চলে গেছেন যুক্তরাষ্ট্রে।

 

পারফরম্যান্সের কারণে ক্যাম্পের বাইরে ছিলেন রোমান সানা। তবে দিয়া সিদ্দিকী ছিলেন ক্যাম্পে। ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড় বিদেশে যাওয়ার জন্য অনুমতি না নেওয়ায় নানা প্রশ্নের জন্ম নিয়েছে।

 

বাংলাদেশ আরচারি ফেডারেশনের কেউই তাদের যুক্তরাষ্ট্র সম্পর্কে অবহিত নন। ‘আমি জানি না’- এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি কোচ মার্টিন ফ্রেডরিখও।