NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ছাড়া পেলেন প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১১:১৬ এএম

>
ছাড়া পেলেন প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী

দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভ করার সময় আটক কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ আটক দলটির সব নেতাকর্মী মুক্তি পেয়েছেন। শুক্রবার দুপুরে আটকের ৬ ঘণ্টার পর, সন্ধ্যা ৭ টার দিকে তারা মুক্তি পান বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

বেকারত্ব সমস্যা, জিএসটি বৃদ্ধি, মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুর প্রতিবাদে শুক্রবার দিল্লির পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত কালো পোশাকে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছিল কংগ্রেস। মিছিল শেষে রাষ্ট্রপতি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল।

সেই অনুযায়ী এ দিন রাহুল গান্ধীর নেতৃত্বে শুক্রবার দিল্লির রাজপথে নামেন ভারতের প্রধান এই বিরোধী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। কিন্তু রাহুল কর্মসূচিতে যোগ দেওয়ামাত্র তিনি সহ কয়েকজন কংগ্রেস এমপিকে আটক করে দিল্লি পুলিশ। পরে তার বোন এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ মোট ৬৫ জন এমপিকে আটক করা হয়।

আটকের পর প্রিয়াঙ্কা-রাহুলসহ কংগ্রেসের অন্যান্য এমপিদের দিল্লির কিংসওয়ে ক্যাম্পে রাখা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে, প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিওচিত্র ভাইরাল হয়ে যায় ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার জেরে পার্লামেন্ট ভবনে বিক্ষোভ শুরু করেন ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যরা। ফলে পণ্ড হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

রাজ্যসভার এমপিদের অভিযোগ— বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে মোদীর সরকার।

সন্ধ্যায় এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কা এবং কংগ্রেসের ৬৫ এমপিসহ আটক ৩৩৫ জন কংগ্রেসকর্মীকে কিংসওয়ে ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয়েছে।