NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মধ্যরাতে বিরাট-আনুশকার ছবি ভাইরাল, নেট দুনিয়ায় তোলপাড়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০২:২০ পিএম

মধ্যরাতে বিরাট-আনুশকার ছবি ভাইরাল, নেট দুনিয়ায় তোলপাড়

বর্ষবরণের উৎসবে মেতে উঠেছে গোটা বিশ্ব। সারা পৃথিবী জুড়ে ২০২৫ সালকে বরণ করতে চলছে মহা সমারোহ। এমনই এক আবহে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছে। বর্ষবরণের রাতে সিডনির রাস্তায় ধরা পড়ল ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং তার স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ছবি।

এই মুহূর্তটি ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়াতে।

 

১

এদিকে, বোর্ডার-গাভাস্কার ট্রফির এখনও একটি ম্যাচ বাকি, আর সেটি হবে সিডনিতে। মেলবোর্নে হেরে ভারত সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ব্যাটে রান নেই বিরাট কোহলিরও।

তবে কঠিন সময়েও তার পাশে রয়েছেন স্ত্রী অনুষ্কা। এমসিজিতে বিরাটের আউট হওয়ার পর হতাশায় মুখ ঢেকেছিলেন অভিনেত্রী। নতুন বছর শুরু হতে চলেছে, আর কোহলি হারানো ফর্ম ফিরে পেতে মরিয়া।

 

সিডনি টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি, তবে তার আগেই সিডনির রাস্তায় হাতে-হাত ধরে বর্ষবরণের উৎসবে অংশ নেন বিরাট ও অনুষ্কা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সেলিব্রিটি জুটি হাঁটছেন। দুজনেই কালো পোশাক পরেছিলেন। নেটিজেনদের ধারণা, তারা সম্ভবত নববর্ষের কোনো পার্টিতে যাচ্ছেন।

 

একইভাবে, ক্রিসমাসের দিন সকালে মেলবোর্নের একটি ক্যাফেতে বিরাট ও আনুশকা আচমকা হাজির হন। বিরাট নিজেই শেফকে ধন্যবাদ জানাতে রান্নাঘরে গিয়ে সবার সঙ্গে ছবি তোলেন।

সোশাল মিডিয়াতেও সেসময় ভাইরাল হয় তাদের একটি ভিডিও, যেখানে তারা মেলবোর্ন শহর ঘুরে বেড়াচ্ছিলেন।