NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বছরের শুরুতেই চমকে দিলেন আদর-দিঘী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০২:১৭ পিএম

বছরের শুরুতেই চমকে দিলেন আদর-দিঘী

রক্তাক্ত মরদেহ, নৃশংস প্রতিশোধ আর ভয়াল দৃশ্যে হাজির হয়ে বছরের প্রথম দিনেই চমকে দিলেন ঢালিউডের নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘী। এ জুটির প্রথম সিনেমা ‘টগর’। মুক্তি পাবে চলতি বছর। তার আগে বছরের প্রথম দিনে এলো ছবিটির টিজার। সেটি বেশ নজড় কেড়েছে নেটিজেনদের।

‌‘টগর’ সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন নায়ক আদর।

 

টিজারে দেখা যায়, ছিন্ন-ভিন্ন মরদেহের মধ্যে এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ পা টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে আক্রমণকারীর চরিত্রে থাকা পুরুষটি অস্ত্রধারীকেই কুপিয়ে মারে। এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে ‘টগর’-এর টিজার, যা দর্শকদের কৌতূহল চরমে নিয়ে গেছে।

সিনেমার কনসেপ্ট তৈরি করেছে এআর টীম, আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।

 

আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।’

 

ছবিটি নিয়ে দিঘী বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’