NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে কাউন্সিলম্যান প্রার্থী শহীদুলের তহবিল সংগ্রহ ডিনার ৬ জানুয়ারি


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:২৪ এএম

নিউইয়র্কে কাউন্সিলম্যান প্রার্থী শহীদুলের তহবিল সংগ্রহ ডিনার ৬ জানুয়ারি

আগামী জানুয়ারি ৬ সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলে ৩৭-৪৩ ৭৪স্ট্রিট জ্যাকসন হাইটস নিউইয়র্কে জ্যাকসন হাইটস, উডসাইড ও ইস্ট এলমহার্স্টকে প্রতিনিধিত্বকারী ডিসট্রিক্ট ২৫’-এর সিটি কাউন্সিলম্যান প্রার্থী শাহ্ শহীদুল হকের তহবিল সংগ্রহকারী ডিনার অনুষ্ঠিত হবে।


ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সভাপতি শাহ্ শহীদুল হক গত ৩০ বছর ধরে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থেকে মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। শাহ্ শহীদুল হক একজন প্রাক্তন ছাত্র নেতা এবং বর্তমানে কমিউনিটি সেবায় সর্বদা নিয়োজিত। তিনি ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনে ডিসট্রিক্ট ২৫ থেকে উল্লেখযোগ্য সমর্থন অর্জন করেছিলেন।
তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে আগামী ২৪ জুন সিটি কাউন্সিলম্যান নির্বাচনে শাহ্ শহীদুল হকের প্রচারণায় সমর্থন জানাতে ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী, লেখক, কমিউনিটি নেতৃবৃন্দ রাজনীতিবিরা একত্রিত হবেন।
তহবিল সংগ্রহকারী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন ক্যাম্পেইন কমিটির শাহ্ শহীদুল হক।