NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

৪৫ বছরে এমন দিন দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ১১:৩৫ পিএম

৪৫ বছরে এমন দিন দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড

ঘরের মাঠে টানা তিন ম্যাচে হার। ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলো ম্যানচেস্টার ইউনাইটেড।

সোমবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে হেরেছে ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এদিন ঘরের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি ম্যানইউ।

 

নিউক্যাসল বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে এবং মৌসুমের দ্বিতীয়ার্ধে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাইং পজিশন অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

ম্যাচের শুরু থেকেই ইউনাইটেডের রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করে নিউক্যাসল। ফলস্বরূপ চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় তারা।

 

লুইস হলের বাম প্রান্ত থেকে দেওয়া চমৎকার পাসে আলেকজান্ডার ইসাক ছয় গজ বক্সের ভেতর থেকে ফ্রি হেডারে গোল করেন। এরপর ১৯তম মিনিটে অ্যান্থনি গর্ডনের সহায়তায় জোয়েলিনটন একটি প্রায় একই ধরনের হেডার থেকে দ্বিতীয় গোলটি করেন।

 

এ নিয়ে এক মাসে পাঁচটি লিগ ম্যাচে পরাজিত হলো ম্যানচেস্টার ইউনাইটেড, যা ১৯৬২ সালের পর প্রথমবার ঘটলো।