NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মায়ানমার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪০ এএম

মায়ানমার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মায়ানমারের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের সীমানাঘেঁষা মায়ানমারের আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণে নিয়েছে। এ কারণে দেশটির বিপ্লবী গোষ্ঠীর পাশাপাশি জান্তা সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ।’

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সীমান্ত ঘুরে টেকনাফের দমদমিয়াস্থল নাফ নদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন জেটি ঘাটে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 


 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সীমান্তবাসীর জানমালের নিরাপত্তায় বিজিবি ও অন্যান্য বাহিনী প্রস্তুত রয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। এ ছাড়া সীমান্ত এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। সীমান্তে প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে।

নাফ নদে বিজিবি ও অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়েছে।’

 

তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী দালাল চক্রের মাধ্যমে সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে। সম্প্রতি মায়ানমার পরিস্থিতিতে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা ঢুকেছে। তারা এখনো অনিবন্ধিত হলেও মানবিক সব সুযোগ-সুবিধা তাদের দেওয়া হচ্ছে।