NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

চার সপ্তাহেই টাকার পাহাড় গড়লো ‘পুষ্পা ২’


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০৪:৩২ এএম

চার সপ্তাহেই টাকার পাহাড় গড়লো ‘পুষ্পা ২’

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয়ের রেকর্ড করেই চলেছে। এবার আরও একটি মাইলফলক অর্জন করেছে ছবিটি। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া চতুর্থ সপ্তাহ শেষে এটি ৩৯ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। যার ফলে মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ২৯৪ কোটি রুপিরও বেশি। আয়ের এই রেকর্ডে টাকার পাহাড় গড়েছে শুধু ভারতের বক্স অফিস থেকে, তথ্য পিঙ্কভিলার।

তারা বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে ছবিটি চতুর্থ সপ্তাহের মধ্যে ‘বাহুবলী ২’ ছবির আয়কে টপকে যাবে। তবে চতুর্থ উইকেন্ডের পর মনে হচ্ছে এই রেকর্ড ভাঙতে আরও কিছু সময় লাগবে। কারণ বর্তমান চলমান ছুটিতে আশানুরূপ সাড়া পড়েনি।

 

তবে বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, নতুন বছরের ছুটির মধ্যে আগামী বুধবার আয়ের পরিমাণ গেল রবিবারের মতো বা তারও বেশি হতে পারে। এর ফলে ‘পুষ্পা ২’ শিগগিরই ১ হাজার ৩৩০ কোটি রুপি আয় করতে সক্ষম হতে পারে। ‘বাহুবলী ২’ ছবির মোট আয়ের খুব কাছাকাছি এটি।

সেইদিক থেকে পঞ্চম সপ্তাহে সবাইকে ছাড়িয়ে ভারতের বক্স অফিসে সর্বোচ্চ আয়ের রেকর্ডের তালিকায় শীর্ষে নাম লেখাবে ‘পুষ্পা ২’।

 

মুুক্তির পর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সাফল্য দেখিয়েছে সুকুমার পরিচালিত সিনেমাটি। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে (তেলেঙ্গানা অঞ্চল) সবচেয়ে বেশি আয় হয়েছে। সেখানে মোট আয় ৩২৫ দশমিক ৭৫ কোটি রুপি। অন্যদিকে হিন্দি ভাষার বাজার থেকেও সিনেমাটি সংগ্রহ করেছে ৭৯০ দশমিক ৫০ কোটি। এই আয় সিনেমাটির জাতীয় সাফল্যকে আরও মজবুত করেছে।

 

প্রথম পর্বের মতো নতুন কিস্তিতে পুষ্পার স্ত্রী শ্রীভল্লির চরিত্রে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। এবার ভিলেন চরিত্রে চমক দেখিয়েছেন ফাহাদ ফাসিল।