NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পাকিস্তানের স্বপ্ন ভেঙে রুদ্ধশ্বাস এক জয় দক্ষিণ আফ্রিকার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:০৬ এএম

পাকিস্তানের স্বপ্ন ভেঙে রুদ্ধশ্বাস এক জয় দক্ষিণ আফ্রিকার

লক্ষ্য মাত্র ১৪৮ রানের। দক্ষিণ আফ্রিকার জেতার কথা ছিল হেসেখেলেই। কিন্তু সেঞ্চুরিয়ান টেস্ট জমিয়ে তোলেন পাকিস্তানের বোলাররা, আলাদা করে বললে আব্বাস আফ্রিদি।

আব্বাসের গতিতে নাকাল হয়ে ৯৯ রানেই ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ ২ উইকেটে প্রোটিয়াদের দরকার ছিল ৪৯ রান। খুব সহজ ছিল না। তবে লোয়ার অর্ডারের মার্কো জানসেন আর কাগিসো রাবাদা দুর্দান্ত প্রতিরোধ গড়ে ম্যাচ বের করে নিলেন।

 

পাকিস্তানের স্বপ্ন ভেঙে সেঞ্চুরিয়ান টেস্টে ২ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় পেলো দক্ষিণ আফ্রিকা। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আগের দিনই ৩ উইকেটে ২৭ রান তোলে চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে সেই চাপ আরও বাড়িয়ে তোলেন মোহাম্মদ আব্বাস।

 

প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন এইডেন মার্করাম আর টেম্বা বাভুমা। দুজনকেই তুলে নেন আব্বাস। মার্করাম ৩৭ আর বাভুমা ৪০ করে সাজঘরে ফেরেন।

একটা পর্যায়ে ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে টেস্ট হারের শঙ্কায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু মার্কো জানসেন আর কাগিসো রাবাদা ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করে নেন। জানসেন ২৪ বলে ১৬ আর রাবাদা ২৬ বলে ৩১ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

 

মোহাম্মদ আব্বাস ৫৪ রানে শিকার করেন ৬টি উইকেট। বাকি দুই উইকেট খুররম শেহজাদ আর নাসিম শাহর।

 

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২১১ এবং ২৩৭
দক্ষিণ আফ্রিকা: ৩০১ এবং ১৫০/৮

ফল: দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে জয়ী।