NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মনমোহন সিংয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৮ পিএম

মনমোহন সিংয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে জড়ো হয়েছেন হাজারো মানুষ। শনিবার সকালে নয়াদিল্লিতে কংগ্রেস পার্টির সদর দপ্তরে আনা হয় দেশটির ১৪তম প্রধানমন্ত্রীর কফিন। এ সময় তাকে তাকে গার্ড অব অনার দিয়ে তার কফিন ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। এদিন সকাল পৌনে ১২টায় নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 

 

এদিকে মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেন, একজন পরামর্শদাতা এবং পথপ্রদর্শককে হারিয়েছেন। তিনি আরো বলেন, মনমোহন সিং অগাধ প্রজ্ঞা এবং সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। 

এদিকে মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে চলছে ৭ দিনের জাতীয় শোক।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

 

এর আগে বৃহস্পতিবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মনমোহন সিং মারা যান। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে নাম লেখানো মনমোহনের বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ছিল।

বৃহস্পতিবার বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন বর্ষীয়ান এই কংগ্রেস রাজনীতিবিদ। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।