NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মনমোহনের মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করতে যাচ্ছে ভারত


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০২:১৪ এএম

মনমোহনের মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করতে যাচ্ছে ভারত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে পারে ভারত। তাছাড়া তার শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। বেশ কয়েকটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ৯২ বছর বয়সে মারা যাওয়া সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকার সাতদিনের জাতীয় শোক ঘোষণা করবে বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।

এদিকে, মনমোহনের মৃত্যুতে শুক্রবার দেশটিতে সব ধরনের সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এদিন বেলা ১১টায় বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হবে। এছাড়া শোকের সময় দেশটিতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও।

এদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ আগামী সাতদিনের সব আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কয়েকদিন দলের পতাকাও অর্ধনমিত রাখা হবে।

 

এর আগে বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছরের এই সফল অর্থনীতিবিদ ও রাজনীতিক। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীও।

মনমোহন সিংয়ের মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানাতে গিয়ে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন মোদী। তিনি লেখেন, দেশ একজন বড় নেতাকে হারালো। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নিয়মিত কথা হতো। প্রশাসনিক নানা কথাবার্তা হতো।

 

১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন ভারতের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাকে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও মনমোহন সিং পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুই দফায় সব মিলিয়ে ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

 

সূত্র: এনডিটিভি