NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিউলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্ম বার্ষিকী পালন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:১০ এএম

সিউলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্ম বার্ষিকী পালন

সিউল: বাংলাদেশ দূতাবাস, সিউল আজ ০৫ আগস্ট ২০২১ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৩তম জন্মবার্ষিকী পালন করে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।   

 

অনুষ্ঠানের প্রারম্ভে রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে এবং দেশের উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতঃপর আলোচনা পর্বে আলোচকগণ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের গৌরবময় জীবন সম্পর্কে আলোচনা করেন।    

 

রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত বলেন যে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তরুণদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। এছাড়া, দক্ষ সংগঠক হিসেবে তিনি বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির উন্নয়ন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন যা বাংলাদেশের জনগণের জন্য বিশেষত যুব সমাজের কাছে অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে তিনি বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের গৌরবময় জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়নে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান