NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘নয়া দামান’খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৮ পিএম

‘নয়া দামান’খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’

সিলেটি ভাষার বিখ্যাত গান ‘নয়া দামান’ গেয়ে ভাইরাল হয়েছিলেন তসিবা। সেই থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিতই গান করে যাচ্ছেন এই গায়িকা। ফোক ধাঁচের গানে তার গায়কী বেশ পছন্দ শ্রোতাদের।

তসিবা আবারও হাজির হলেন নতুন গান নিয়ে। এই গানের নাম ‘নয়া বাতাস’। গানটি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে গেল ২৪ ডিসেম্বর। অনেকটা সিনেমার আইটেম গানের আদলে তৈরি হয়েছে গানটির ভিডিও। এতে অংশ নিয়েছেন শতাধিক শিল্পী। আর প্রধান দুই চরিত্রে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। এরইমধ্যে গানটি ভালো সাড়া পাচ্ছে বলে জানান তসিবা।

 

রকিব আলীর গীত রচনায়, শোভন রায়ের সুর ও সংগীতে এই গানটিতে এ সময়ের জনপ্রিয় র‌্যার রিজানকেও পাওয়া যাবে।

 

তসিবা জানান, তার ‘নয়া দামান’, ‘কালাচান’ গানগুলোর মতোই নতুন গানটিও সাফল্য পাবে বলে আশাবাদী তিনি। গায়িকা বলেন, ‘নয়া বাতাস’ গানটি জনপ্রিয়তার তুঙ্গে থাকবে এমনটাই আশা করছি। কথা, সুরে গানটি শ্রুতিমধুর হয়েছে। এর ভিডিওটিও পছন্দ করছেন সবাই। ধীরে ধীরে গানটি আরও ছড়াবে বলে মনে হচ্ছে।’

গানটি প্রসঙ্গে গীতিকার রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের উপহার দেয়ার জন্য।’

 

‘নয়া বাতাস’ গানটির ভিডিওটি নির্মাণ করেছেন বিপ্লব হোসেন।