NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০:১৯ এএম

৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তাদের পাশাপাশি মোতায়েন করা হয় সবগুলো বাহিনীর সদস্যদের। এরই মধ্যে প্রাণ গেছে ফায়ার সার্ভিসের এক কর্মীর।

ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল ৮ টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণ এসেছে।

 

বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

সরেজমিনে সকাল সাড়ে ৮টার দিকে দেখা গেছে, সাত নম্বর ভবনের পূর্বপ্রান্তে ৮ ও ৯ তলার মধ্যবর্তী স্থান থেকে সামান্য ধোঁয়া উড়ছে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিস।