NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ব্রাজিলে ম্যাচ খেলতে গিয়ে আটক আর্জেন্টিনার চার ফুটবলার


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৬ পিএম

ব্রাজিলে ম্যাচ খেলতে গিয়ে আটক আর্জেন্টিনার চার ফুটবলার

হোক প্রীতি ম্যাচ, তবু বর্ণবাদ ইস্যুতে এতটুকু ছাড় নয়। লেডিস কাপ নামে এক প্রীতি টুর্নামেন্টের ম্যাচ খেলতে সম্প্রতি ব্রাজিলিয়ান শহর সাও পাওলোতে গিয়েছিল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের নারী দল। সেখানেই বর্ণবাদের অভিযোগে আটক হয়েছেন আর্জেন্টাইন ৪ নারী ফুটবলার।

২১ ডিসেম্বর গ্রেমিওর বিপক্ষে ম্যাচে বর্ণবাদে অভিযুক্ত হন ওই চার ফুটবলার। ম্যাচের ফল ১-১ ড্র হলেও রেফারি জয়ী ঘোষণা করেন রিভার প্লেটের প্রতিপক্ষ গ্রেমিওকে।

 

বর্ণবাদী আচরণের পরই প্রতিবাদে মাঠ ছেড়ে গিয়েছিলেন গ্রেমিও খেলোয়াড়রা। এ ঘটনায় রিভার প্লেটের ছয় ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচ থেমে যাওয়ার পরপরই আটক করা হয় সেই চার নারী ফুটবলারকে। আটককৃত ফুটবলাররা হলেন কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজ।

 

সোমবার এই চারজনকে প্রিভেনটিভ ডিটেনশন বা আটকে রাখার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। এ বিষয়ে সাও পাওলোর জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তারা আর্জেন্টাইন নারী ফুটবলারদের ব্রাজিল ছেড়ে যাওয়া ঠেকাতেই আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে।