NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র: তাইওয়ান ইস্যুতে চীন


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৫ এএম

আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র: তাইওয়ান ইস্যুতে চীন

তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রি ও সহায়তার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র। আর এই পদক্ষেপের প্রতিক্রিয়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলা করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ ‘আগুন নিয়ে খেলার’ মতো। এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না।

 

এর আগে শনিবার (২১ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য ৫৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত সহায়তা অনুমোদন করেছেন। এছাড়া শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, তাইওয়ানের কাছে ২৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।ে

 

এদিকে, যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের প্রতিরক্ষার প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে।

এর আগে গত সেপ্টেম্বরেও তাইওয়ানবে ৫৬ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আবারও ৫৭ কোটি ১০ লাখ ডলারের সহায়তা অনুমোদন করলেন বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে, তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও চীনের হুমকি প্রতিহত করতে তারা এই সহায়তা দিচ্ছে।

 

তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তাই যুদ্ধরাষ্ট্রের এই পদক্ষেপে বেজায় চটেছে শি জিনপিংয়ে দেশ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে এমন বিপজ্জনক পদক্ষেপ নেওয়া থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে হবে।

সূত্র: আল জাজিরা