NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

দুই ম্যাচে ৫ গোল ব্রাজিল তারকার, চেলসির খুব কাছে আর্সেনাল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৩ পিএম

দুই ম্যাচে ৫ গোল ব্রাজিল তারকার, চেলসির খুব কাছে আর্সেনাল

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে কারাবাও কাপের সেমিফাইনালে করেছিলেন হ্যাটট্রিক। তিনদিনের মাথায় প্রিমিয়ার লিগে একই প্রতিপক্ষের বিপক্ষে জোড়া গোল করলেন গ্যাব্রিয়েল হেসুস। অর্থাৎ দুই ম্যাচে ৫ গোল হলো ব্রাজিলিয়ান তারকার।

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোল উৎসবে মেতেছিল আর্সেনাল। ম্যাচটি তারা জিতেছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে।

 

এই জয়ে ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট চেলসির। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ষষ্ঠ মিনিটে হেসুসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্যালেস অবশ্য দ্রুতই লড়াইয়ে ফিরেছিল। ১১ মিনিটে সমতা ফেরান সার।

 

তবে এর তিন মিনিট পরই হেসুস নিজের দ্বিতীয় গোলটি করেন। ৩৮ মিনিটে ৩-১ করেন কাই হাভার্টজ। ৬০ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি আর ৮৪ মিনিটে ডেক্লান রাইসের গোলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে আর্সেনাল।