NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, মৃত ২


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫১ এএম

ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, মৃত ২

জার্মানির মাগডেবুর্গের ক্রিসমাস মার্কেটের ভিড়ে এক ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এ ঘটনায় অন্তত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনহাল্ট-সাক্সনি রাজ্য সরকার। ঘটনাস্থল থেকে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানী বার্লিনের পশ্চিমাঞ্চলীয় শহর মাগডেবুর্গ।

সাক্সনি-আনহাল্ট রাজ্যের এ রাজধানী শহরে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের বাস। শুক্রবার রাতে শহরের ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি। 

 

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী রাইনার হাজেলহফ জানান, গাড়ি চাপায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তিনি।

 

হাজেলহফ আরো জানান, পুলিশ ইতিমধ্যে এক সৌদি নাগরিককে হেফাজতে নিয়েছে। মাগডেবুর্গের পুলিশ পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে। সৌদি ওই নাগরিক একাই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ জানান, গ্রেপ্তার করা ব্যক্তি একজন ডাক্তার।

২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন। ইতিমধ্যে জার্মানিতে স্থায়ী হওয়া এই ব্যক্তি ভাড়া করা গাড়ি নিয়ে শুক্রবার ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়েন।
ঘটনার পর ক্রিসমাস মার্কেট বন্ধ করে দেয়া হয়।

 

২০১৬ সালে একবার বার্লিনের ক্রিসমাস মার্কেটে এমন গাড়ি হামলা হয়েছিল। সেবার এক ব্যক্তি ভিড়ে গাড়ি চালিয়ে দেয়ায় ১৩ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।