NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কের জ্যামাইকায় যাত্রা শুরু করলো কোচিং সেন্টার ‘ফোকাস টিউটোরিয়াল’


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৩ এএম

নিউইয়র্কের জ্যামাইকায় যাত্রা শুরু করলো কোচিং সেন্টার ‘ফোকাস টিউটোরিয়াল’

বাংলাদেশী শিক্ষার্থীদের মেধার বিকাশ ও গুণগত শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে মেধাবী শিক্ষকদের সমন্বয়ে নিউইয়র্কের জ্যামাইকায় যাত্রা শুরু করলো কোচিং সেন্টার ‘ফোকাস টিউটোরিয়াল’। রোববার ১৫ ডিসেম্বর ঝাঁকঝমকভাবে জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের ১৪৮ স্ট্রীটের ১৪৮-৪৫এর ২০৩ সি সুইট ঠিকানায় ‘ফোকাস টিউটোরিয়াল’ এর উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের হপকিন্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করা বাংলাদেশী বংশোদ্ভুত মুজাহিদুর রহমানের পরিচালনায় ‘ফোকাস টিউটোরিয়াল’ এর শিক্ষা কার্যক্রম দায়িত্বে থাকবেন ৮ জন শিক্ষক-ইন্সট্র্যাক্টর। মান সম্পন্ন ও ডিজিটাল ক্লাসরুমে সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার মিডল স্কুল ও হাইস্কুলের শিক্ষার্থীদের ব্যাচ পদ্ধতিতে কোচিংয়ের ক্লাস নেওয়া হবে। বিকেল ৫টা থেকে ৮:৩০ পর্যন্ত কোচিংয়ের ক্লাস নেওয়া হবে। কোচিংয়ে স্যাট প্রিপারেশন টেস্ট, সাস্ট প্রিপারেশন টেস্ট, হাই স্কুল কোর্স, মিডল স্কুল কোর্স, হোমওয়ার্ক হেল্প ও কলেজ প্রিপারেশন কোর্সগুলোর ব্যবস্থা রয়েছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি ও রেজিস্ট্রেশন শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন আরমান চৌধুরী সিপিএ, এটর্নী গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার কামাল আহমদ, মাসুদ খান, ইমাম নজরুল ইসলাম, মো. শাহ আলম. মোহাম্মদ এম রহমান, আজিজুল হক প্রমুখ।
মুজাহিদুর রহমান জানান, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাব্যবস্থায় পাঠদানের মাধ্যমে প্রদান। আমাদের এখানে ৬টি প্যাকেজ এর মাধ্যমে ব্যাচ পদ্ধতিতে ক্লাস করানো হয়।