NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ধুঁকছে ক্যারিবীয়রা, ইতিহাস গড়ার পথে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৯ পিএম

ধুঁকছে ক্যারিবীয়রা, ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জয় হয়েছে আগেই। এবার হোয়াইটওয়াশ মিশনেও স্বাগতিকদের চেপে ধরেছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৯০ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ক্যারিবীয়রা।

 

এর আগে জাকের আলীর ৬ ছক্কার ঝোড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

কিংসটাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকারের বদলে ওপেন করতে নেমে ঝোড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আসে তার ব্যাট থেকে।

 

লিটন অবশ্য ১৩ বলে ১৪ করেই আউট হয়ে যান। তানজিদ তামিম করেন ৯ বলে ৯। মাঝে ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে দিয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপর জাকেরের ওয়ান ম্যান শো।

 

৪১ বলে ৩ চার আর ৬ ছক্কার মারে ৭২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১৮৯ পর্যন্ত পৌঁছে দেন জাকের। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৭ করেন তানজিম হাসান সাকিব।