NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে, পাকিস্তানও খেলতে যাবে না ভারতে


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ১১:১৪ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে, পাকিস্তানও খেলতে যাবে না ভারতে

অবশেষে তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা সিদ্ধান্তে আসতে পারলো আইসিসি! হাইব্রিড মডেলেই আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি। যার অর্থ, ভারতের ম্যাচগুলো আয়োজক দেশ পাকিস্তানে নয়, হবে নিরপেক্ষ ভেন্যুতে।

তবে এর জন্য ভারতকেও দায় চুকাতে হবে। ২০২৪-২০২৭ চক্রের মধ্যে ভারতে আয়োজিত আইসিসির টুর্নামেন্টে তাদের দেশে খেলতে যাবে না পাকিস্তান, খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই বিষয়টি নিয়ে আইসিসির বোর্ডে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকইনফো'।

 

২০২৪-২০২৭ এই সময়ের মধ্যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ২০২৫ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কা।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। তবে ভেন্যু জটিলতায় এখন পর্যন্ত টুর্নামেন্টের শিডিউল ঠিক করতে পারেনি আইসিসি। এখন হাইব্রিড মডেল হয়ে গেলে সেই জটিলতা কাটবে।

 

তবে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু কোনটি হবে, তার প্রস্তাবনা দেবে আয়োজক দেশের ক্রিকেট বোর্ড। ভেন্যুর অনুমোদন দেবে আইসিসি। আলোচনায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার নাম।