NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নাইজারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ নিহত ৩৯


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৭ পিএম

নাইজারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ নিহত ৩৯

সন্দেহভাজন জিহাদিরা পশ্চিম নাইজারের সংঘাত-বিধ্বস্ত সীমান্তে দুটি পৃথক হামলায় নারী ও শিশুসহ ৩৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, গতকাল রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা কোকোরউ এবং লিবিরিতে হামলা চালায়, নিহতদের সবাই সাধারণ নাগরিক। তবে সন্ত্রাসীদের এই হামলা ও প্রাণহানির ঘটনা ঠিক কবে ঘটেছে সে সম্পর্কে বিশদ কোনো বিবরণ দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নাইজার, মালি ও বুরকিনা ফাসোর বেশ কিছু এলাকায় গত কয়েক বছর ধরে জঙ্গিগোষ্ঠীসহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের তৎপরতা ২০১২ সাল থেকে বাড়ছে।

মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত এলাকা সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদাপন্থি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

 

সূত্র : রয়টার্স