NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলি, তিনজন নিহত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৩১ এএম

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলি, তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিষ্টান স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এসব তথ্য জানিয়েছে। তবে প্রথমে নিহতের সংখ্যা পাঁচ বলে জানিয়েছিল পুলিশ।

পরবর্তী সময়ে তা সঠিক নয় বলে জানানো হয়েছে।

 

সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ম্যাডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারী গুলি চালিয়েছে। এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।

এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে।

 

ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীসহ এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোর। ঘটনাস্থলে আসার পর পুলিশ কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন।

তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

 

পুলিশপ্রধান শোন বার্নস বলেছেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।

বার্নস বলেন, ঘটনাস্থল থেকে অন্তত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা ১১টার আগে গুলির ঘটনা ঘটেছে।