NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৪ এএম

প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) এই সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাজ্যের প্রদান করা সময়োপযোগী এবং প্রাসঙ্গিক বিভিন্ন সহায়তার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

 

সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে আর্থিক খাতে কারিগরি সহায়তা এবং শাসন সংস্কার বাস্তবায়নে প্রাসঙ্গিক গবেষণা আয়োজন।