NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দুটি চুক্তি সই


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:২৭ এএম

বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দুটি চুক্তি সই

বাংলাদেশ ও তিমুর-লেস্তের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে় যাওয়ার লক্ষ্য ভিসা অব্যাহতি এবং দ্বিপক্ষীয়  কনসালটেশন মেকানিজম (বিসিএম) প্রতিষ্ঠার বিষয়ে উভয় দেশের মধ্যে দুটি চুক্তি সই হয়েছে।

আজ রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার উপস্থিতিতে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে চুক্তিসমূহ সই হয়।

নিজ নিজ সরকারের পক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তিমুর-লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম (বিসিএম) প্রতিষ্ঠার বিষয় সংক্রান্ত স্মারক সই করেন।