NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সিরিয়ার নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ এএম

সিরিয়ার নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় দায়িত্ব গ্রহণ করেছে নতুন প্রশাসন। এই প্রশাসনকে সঠিকভাবে সরকার পরিচালনার সুযোগ দেওয়া দরকার বলে জানিয়েছে তুরস্ক।

একই সঙ্গে সিরিয়ার প্রশাসন যদি অনুরোধ করে তাহলে সেখানে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ তথ্য জানিয়েছেন।

 

বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে ন্যাটোর সদস্যভুক্ত দেশ তুরস্ক। আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধ শেষ দিকে।

শনিবার দামেস্কে পুনরায় দূতাবাস চালু করেছে তুরস্ক। এর দুদিন আগে সিরিয়ার রাজধানীতে গিয়েছিলেন দেশটির গোয়েন্দা প্রধান।

 

ইয়াসার গুলার আঙ্কারায় বলেন, সিরিয়ার নতুন প্রশাসন জানিয়েছে তারা সব সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে শ্রদ্ধা করে।

সুতরাং আমাদের দেখা দরকার সেখানের নতুন প্রশাসন কি করে এবং এজন্য তাদের সুযোগ দেওয়া দরকার।

সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তুরস্ক সামরিক সহযোগিতামূলক সম্পর্ক করবে কি না এমন প্রশ্নের উত্তরে গুলার বলেন, আঙ্কারার সঙ্গে অনেক দেশেরই সামরিক সহযোগিত ও প্রশিক্ষণের চুক্তি রয়েছে।

 

তাই সিরিয়ার নতুন সরকার যদি এ ধরনের সহযোগিতা চায় তাহলে তা দিতে প্রস্তুত তুরস্ক।

সূত্র: রয়টার্স