NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৪১ পিএম

সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়াজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। তবে ইসরায়েলের এমন হামলার নিন্দা জানালো রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সিরিয়ায় দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া।

 

পেসকাভ বলেন, সিরিয়ায় অব্যাহত হামলা ও গোলান হাইটসে ইসরায়েলি পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে ভূমিকা রাখবে না।

রাশিয়ার ঘাঁটির বিষয়ে খোঁজখবর নিতে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

 

পেসকভ বলেন, এটা প্রয়োজন কারণ আমাদের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশন রয়েছে সিরিয়ায়।

এদিকে দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

 

এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

সূত্র: আল-জাজিরা