NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

১৫ বছর পর ওপেন কনসার্টে গাইবেন বেবী নাজনীন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৪১ এএম

১৫ বছর পর ওপেন কনসার্টে গাইবেন বেবী নাজনীন

নিউইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গত নভেম্বর মাসে দেশে ফিরছেন সংগীত তারকা বেবী নাজনীন। আওয়ামী আমলে রাজনৈতিক নিগ্রহের শিকার এই শিল্পীকে গান গাইতে দেওয়া হতো না কোনো কনসার্ট বা রাষ্ট্রীয় গণমাধ্যমে। অবশেষে ১৫ বছর পর আবারও দেশের ওপেন কনসার্টের গাইবেন তিনি। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীন।

আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানেই গাইবেন বেবী নাজনীন। তার সঙ্গে ওই কনসার্টে গাইবেন দুই প্রজন্মের একঝাঁক শিল্পী। আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতিকে তুলে ধরা হবে বলে জানান তারা।

 

বেবী নাজনীন জাগো নিউজকে জানান, আওয়ামী আমলে বাংলাদেশ বেতার-টিভি-মঞ্চ, কোনো মাধ্যমেই স্বাচ্ছন্দে কাজ করতে পারেননি তিনি। একপর্যায়ে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। তবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবী নাজনীন সবসময়ই ছিলেন সমাদৃত। বিদেশের মাটিতে গান করতে তাকে কোনো বেগ পেতে হয়নি। তবে দেশে ফেরার পরই মঞ্চে গান করার সুযোগ আসায় ভীষণ আনন্দিত এই শিল্পী। তিনি বলেন, শ্রোতাদের গান শোনানোর জন্য অপার হয়ে অপেক্ষা করছি।

 

বিজয় দিবসের এই কনসার্টে বেবী নাজনীন ছাড়াও গাইবেন খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, জেমস, কনক চাঁপা, মনির খান, রাফা, প্রীতম, ইমরান, কনা, মৌসুমী, জেফার ও একদল লোকশিল্পী। এ ছাড়া কনসার্টে অংশ নেবে ডিফারেন্ট টার্চ, সোলস, আর্ক, শিরোনামহীন, আর্টসেল, সোনার বাংলা সার্কাসের মতো বেশ কয়েকটি ব্যান্ড। ১৬ ডিসেম্বর বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।