NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যে পাঁচ খাবার


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যে পাঁচ খাবার

শীতে ঠাণ্ডার কারণে সর্দি-কাশি হয় না, এমন মানুষ খুব আছে। এই ফ্লুর মৌসুমে সর্দি-কাশিসহ বিভিন্ন অসুখ লেগেই থাকে। আর এসব অসুখ থেকে সুস্থ থাকার জন্য কিছু খাবারের পরামর্শ দিয়েছেন ফক্স নিউজ মেডিক্যাল কন্ট্রিবিউটর ডা. নিকোল সাফিয়ার। সম্প্রতি ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকেন্ড’ নামের একটি শোতে এমন পরামর্শ দিয়েছেন তিনি।

 

ডা. সাফিয়ার বলেন, ‘এই ঠাণ্ডা ও ফ্লুর মৌসুমে আমরা রোগ প্রতিরোধ করতে চাই। কারণ এই সময়ে একবার সংক্রমণ হলে তা থেকে মুক্তি পাওয়া কঠিন হতে পারে।’ তার পরামর্শকৃত খাবারগুলো এই প্রতিবেদনে তুলে ধরা হলো। চলুন জেনে নেওয়া যাক-

লাল বেল মরিচ

লাল বেল মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে।

একটি সম্পূর্ণ কাঁচা লাল বেল মরিচে প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সি-এর দ্বিগুণ পরিমাণ থাকে। ডা. সাফিয়ার বলেন, ‘ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও রান্নার সময় ভিটামিন সি কিছুটা কমে যায়, তবুও এতে অন্যান্য পুষ্টিগুণ অটুট থাকে।’ প্রতিদিন সকালে তার সন্তানদের লাল বেল মরিচের স্লাইস খাওয়ান বলেও জানান তিনি।

 

ব্লুবেরি

ব্লুবেরি হলো প্রাকৃতিক ‘সুপারফুড’। ডা. সাফিয়ার বলেন, ফলমূল ও শাকসবজির মধ্যে ব্লুবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে বেশি থাকে। এটি কম ক্যালোরি এবং কম চিনি সমৃদ্ধ। এক মুঠো ব্লুবেরি শরীরের জন্য দারুণ উপকারী।

 

সাইট্রাস ফলমূল (লেবু ও কমলা)

সাইট্রাস ফল, যেমন লেবু ও কমলায় ভিটামিনের পরিমাণ বেশি।

তবে ডায়াবেটিক রোগীদের জন্য বেশি চিনি থাকায় এটি সতর্কতার সঙ্গে খাওয়া উচিত। ডা. সাফিয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘প্যাকেটজাত বা কনসেন্ট্রেটেড সাইট্রাস জুসে চিনি বেশি থাকে, তাই যতটা সম্ভব কাঁচা ফল খাওয়ার চেষ্টা করুন।’

 

তিনি আরো বলেন, ‘আমি লেবু, পালং শাক, সেলারি, হলুদ ও আদা দিয়ে ভিটামিন সমৃদ্ধ একটি সবুজ জুস বানাই। এটি দারুণ উপকারী।’

রসুন

রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অন্যতম সেরা খাবার। ডা. সাফিয়ার জানান, তিনি তরল রসুন ব্যবহার করেন এবং হলুদ ও আদার সঙ্গে মিশিয়ে জুস বানান।


 

তিনি বলেন, ঠাণ্ডা ও ফ্লু মৌসুমে শরীর যতটা সম্ভব সুস্থ রাখাই হলো সুস্থ থাকার সেরা উপায়।

আখরোট

আখরোট মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। ডা. সাফিয়ারের মতে, আখরোটের গঠন ছোট মস্তিষ্কের মতো দেখতে লাগে। এটি মস্তিষ্কের জন্য খুবই ভালো। তিনি অফিসেও আখরোট রাখেন, কারণ এটি মস্তিষ্কের সঙ্গে শরীরের জন্যও উপকারী।