NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে রিয়ালের আধিপত্য, জায়গা হয়নি মেসি-রোনালদোর


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:০৫ এএম

ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে রিয়ালের আধিপত্য, জায়গা হয়নি মেসি-রোনালদোর

পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর বর্ষসেরা একাদশ প্রকাশিত হয়েছে গতকাল। ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নিরঙ্কুশ আধিপত্য রিয়াল মাদ্রিদের। তবে জায়গা মেসি-রোনালদোর। 

চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ জন আছেন একাদশে।

এ ছাড়া ৪ জন জায়গা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির। একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

 

রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন গেল মৌসুম শেষে অবসর নেওয়া টনি ক্রুস। অন্য পাঁচজন দানি কারভাহাল, আন্তনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।

সিটির চারজন এডারসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড ও ব্যালন ডি’অরজয়ী রদ্রি। 

 

তবে এই প্রথম ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে নেই মেসি। ২০০৭ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর এই একাদশে ছিলেন তিনি। সেরা একাদশে নেই ক্রিস্টিয়ানো রোনালদোও।

অবশ্য সপ্তাহখানেক আগে প্রকাশিত ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন দুই জন। 

 

বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে।