NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৯০ হাজার নিয়োগ


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪ এএম

রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৯০ হাজার নিয়োগ

রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গত ১৫-১৬ বছরে ৮০ হাজার থেকে ৯০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৫ বছরে যে নিয়োগ দেওয়া হয়েছে তা নানাভাবে যাচাই-বাছাই করা হয়েছে এটা জানার জন্য যে প্রার্থী কোন দলের, তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরো পূর্বপুরুষরা কোন দলের লোক এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে।’


 

এভাবে দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না।

 

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারির বাইরে গিয়ে কাজ করেছে উল্লেখ করে এসব ঘটনায় ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার। 

অপেশাদার আচরণের কারণে বদলি ও দোষী সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের পর পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। বর্তমানে সেটি সক্রিয় করার কাজ চলছে। এ ছাড়া পুলিশ সক্রিয় না থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতো।

 

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয় জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত ১২ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, আরো ৬৮৫টি অস্ত্রের খোঁজে অভিযান চলছে।’