NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

৭ গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় চেলসির


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৩ পিএম

৭ গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় চেলসির

শুরুতেই ছয় মিনিটের ব্যবধানে দুই গোল হজম। টটেনহ্যাম হটস্পারের মাঠে খেলতে গিয়ে বড় ধাক্কাই খেয়েছিল চেলসি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলো এনজো মারেস্কার দল।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার নাটকীয় লড়াইয়ে স্বাগতিকদের ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেলো তারা।

 

১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৫ নিয়ে শীর্ষে লিভারপুল। ফুলহ্যামের সঙ্গে ড্র করে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।

ফুলব্যাক মার্ক কুকুরেইয়ার হাস্যকর দুটি ভুলে ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে চেলসি; পঞ্চম মিনিটে ডোমিনিক সোলাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি জালে বল পাঠান।

১৭তম মিনিটে কুকুরেইয়ার পাস ধরেই অবশ্য বক্সের বাইরে থেকে জোরালো শটে একটি গোল শোধ করেন জেডন স্যানচো। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

 

বিরতির পর আমূল বদলে যায় চেলসি। একের পর এক আক্রমণ করতে থাকে। ৫৯তম মিনিটে একুয়েডরের মিডফিল্ডার মোইজে কাইসেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন পালমার।

৭৩তম মিনিটে পালমারের আরেকটি চেষ্টা। এবার তার নেওয়া শট রক্ষণে বাধা পায়, প্রতিপক্ষের পায়ে লেগে যাওয়া বল পেয়েই বুলেট গতির ভলিতে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেস।

 

১০ মিনিট পর বক্সে ফাউলের শিকার হন পালমার। রেফারি বাঁশি বাজালে তিনিই পেনাল্টিতে শট নেন। ব্যবধান ৪-২ করে চেলসি। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে টটেনহ্যামের হারের ব্যবধান একটু কমান সন হিউং-মিন।