NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সাবেক সিনেটরকে চীনে রাষ্ট্রদূত হিসেবে বেছে নিলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০২:৩৭ এএম

সাবেক সিনেটরকে চীনে রাষ্ট্রদূত হিসেবে বেছে নিলেন ট্রাম্প

চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে নিয়োগ দিলেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আজ রাতে, আমি ঘোষণা করছি, সাবেক মার্কিন সিনেটর ডেভিড পার্ডিউকে চীনে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলাম। একমাত্র রিপাবলিকান হিসেবে পার্ডিউ বৈদেশিক সম্পর্ক কমিটিতেও কাজ করেছেন।

’  

 

তিনি বলেন, ‘পার্ডিউ এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য আমার কৌশল বাস্তবায়নে এবং চীনের নেতাদের সঙ্গে একটি উৎপাদনশীল কাজের সম্পর্ক স্থাপনে সহায়ক হবেন।’ 

রিপাবলিকান পার্ডিউ ২০১৫-২০২১ সাল পর্যন্ত সিনেটে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে, একজন ব্যবসায়িক নির্বাহী হিসেবে ৪০ বছরের কর্মজীবনে হংকংয়ে ছিলেন।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নিবেন।

ইতিমধ্যেই তিনি হুমকি দিয়েছেন, মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে বেইজিং যদি কিছু না করে, তবে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। মার্কিন নির্বাচনী প্রচারণার সময়ই চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

 

সূত্র : রয়টার্স