NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সাবেক স্বামীর বিমান ছিনতাই নিয়ে মুখ খুললেন সিমলা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৩ এএম

সাবেক স্বামীর বিমান ছিনতাই নিয়ে মুখ খুললেন সিমলা

ঘটনাটা ২০২০ সালের। ওই বছরের ২৪ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি-১৪৭ উড্ডয়নের পর ছিনতাই করতে গিয়ে নিহত হন চিত্রনায়িকা সিমলার স্বামী পলাশ আহমেদ। বোমাসদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তিনি।

এ ঘটনায় সেসময় গণমাধ্যমকে কমান্ডো অভিযানে থাকা বিমানবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছিলেন, ছিনতাইয়ের সময় সিমলার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন পলাশ।

পরে আট মিনিটের কমান্ডো অভিযানে নিহত হন চিত্রনায়িকার স্বামী। এদিন বিমান থেকে একটি খেলনা পিস্তল ও কিছু বিস্ফোরকসদৃশ বস্তু আলামত হিসেবে উদ্ধার করা হয়।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে আবারও কথা বলেছেন সিমলা। অভিনেত্রী বলেন, ‘পৃথিবীতে ভালোবাসার জন্য এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, বলতে পারি না।

তবে আমি বিষয়টি নিয়ে গর্ব করছি না। কারণ এটি আমার জন্য কষ্টের।’

 

সিমলা আরো বলেন, ‘আমি চাই না কখনো আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনো এমন ঘটনার মুখোমুখি হতে চাই না।

আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট।’

 

পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ পলাশকে বিয়ে করেন সিমলা। কিন্তু পলাশ তার আগের বিয়ের খবর অভিনেত্রীর কাছে গোপন রেখেছিলেন। পরে বিষয়টি জানতে পেরে একই বছরের ৬ নভেম্বর তাকে ডিভোর্স দেন সিমলা। ডিভোর্সের পর মূলত ‘হতাশা’ থেকে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ।

 

এ ঘটনায় সিমলাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ‘বিয়ের পর মনে হয়েছিল মানসিক সমস্যা আছে পলাশের। তাই ডিভোর্স দিই। তবে কী কারণে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন, তা বলতে পারছি না।’

সে সময়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল বিমান ছিনতাইয়ের এই ঘটনা। উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ বিমান ছিনতাইচেষ্টা মামলার চূড়ান্ত প্রতিবেদন তদন্ত শেষে আদালতে জমা দেয় পুলিশ। তদন্তে ৭৯ জনের সাক্ষ্য ও বিভিন্ন আলামত পরীক্ষার পর জানা যায়, সাবেক স্ত্রী সিমলা ডিভোর্স দেওয়ার পরই হতাশা থেকে বিমান ‘ছিনতাইয়ের’ নাটক করেন পলাশ।