NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসির বদলে মার্তিনেজের থাকা উচিত ছিল


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:০৯ পিএম

ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসির বদলে মার্তিনেজের থাকা উচিত ছিল

ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বোচ্চ ৮ বার জিতেছেন লিওনেল মেসি। তবে সর্বশেষবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক। আসলে জায়গা পাওয়ার মতো কিছু করেননি এবার।

তবে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও আছেন ফিফা দ্য বেস্টের ১১ জনের তালিকায়।

ইন্টার মায়ামির অধিনায়কের নাম তালিকায় থাকার পরেই বেশ আলোচনা-সমালোচনা হয়। এবার তার থাকা নিয়ে আপত্তি তুলেছেন আর্জেন্টিনারই এক ক্রীড়া সাংবাদিক এডু আগুয়ের। তার মতে, মেসির পরিবর্তে লাউতারো মার্তিনেজের জায়গা পাওয়া উচিত ছিল।

 

কেন মার্তিনেজের জায়গা পাওয়া উচিত ছিল তার ব্যাখ্যাও দিয়েছেন এডু।

সেটিও মেসির কথাকে সামনে এনে। মেসিই নাকি কোনো এক সময় বলেছিলেন এ বছর আর্জেন্টিনার সেরা খেলোয়াড় তিনি নন। কথাটা মিথ্যা নয়। কোপা আমেরিকা জিতলেও মেসি গোল করেছেন মাত্র একটি।
অন্যদিকে ৪ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন মার্তিনেজ।

 

তাই মেসির পরিবর্তে মার্তিনেজের সুযোগ পাওয়া নিয়ে টিএনটি স্পোর্টসকে এডু বলেছেন, ‘বিশ্বকাপ জিতে আমরা মেসিকে শ্রদ্ধা জানাচ্ছি। এটা লজ্জাজনক। যাদের ফুটবল নিয়ে জানাশোনা আছে তাদের জন্য অসম্মানজনক। লাউতারো মার্তিনেজ কোপা আমেরিকা জিতেছেন।

আর্জেন্টিনার সেরা খেলোয়াড় ছিলেন। কিন্তু ফিফার (ফিফা দ্য বেস্ট) পুরস্কারের তালিকায় সে নেই।’

 

ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসি বাদে বাকি ১০ জন হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, রদ্রি, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল।