NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বেড়াতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতার


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১৫ পিএম

বেড়াতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতার

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা অভিনেতা পার্ক মিন জে। চীনে ভ্রমণকালে গত ২৯ নভেম্বর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সুম্পির। মৃত্যুকালে অভিতার বয়স হয়েছিল ৩২ বছর।

বুধবার (৪ ডিসেম্বর) ইউহা উইমেনস ইউনিভার্সিটি সিউল হসপিটালের ফিউনেরাল হলে শেষকৃত্যু সম্পন্ন হবে অভিনেতা পার্ক মিন জে’র।

পার্ক মিন জের এজেন্সি বিগ টাইটেল এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি এমনই একজন সুন্দর অভিনেতা ছিলেন, যিনি অভিনয় পছন্দ করতেন। তার অভিনয় ছিল সবসময় সেরা। তিবি সবাইকে রেখে সর্গে চলে গেছেন। আমরা আর তার অভিনয় দেখতে পাব না।
তবে তাকে সবসময় গর্বের সঙ্গে স্মরণ করব আমরা।

 

পার্কের ছোট ভাই এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি আপনারা আরও মানুষ তাকে দেখতে আসবেন, বিদায় জানাতে আসবেন।’

২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন পার্ক মিন জে।

এরপর ‘লিটল উইমেন’ (২০২২), ‘স্ন্যাপ অ্যান্ড পার্ক’ (২০২৩ থেকে ২০২৪), ‘কোরীয় খিতন ওয়ার’ (২০২৩ থেকে ২০২৪)-সহ কয়েকটি সিরিজে অভিনয়ে করতে দেখা গেছে তাকে। তার সর্বশেষ কাজ ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’।