NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

৪ ওএসডি কর্মকর্তাকে পদায়ন করল নির্বাচন কমিশন


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৯ পিএম

৪ ওএসডি কর্মকর্তাকে পদায়ন করল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সচিবালয় কমিশনের (ইসি) বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) চার কর্মকর্তাকে পদায়ন করেছে। ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

 

 

জানা গেছে, এনআইডির পরিচালক (উপসচিব) মো. ফরহাদ হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালকের (অপারেশনস) দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

 

ওএসডি থাকা মোহা. জাহাঙ্গীর হোসেনকে সচিবালয়ে উপসচিব, আর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জিল্লুর রহমান ও মোহাম্মদ রবিউল আলমকে সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

 

 

 

ইসির কর্মকর্তারা জানান, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের পরপরই এই চার কর্মকর্তাকে ওএসডি করেন সদ্য ওএসডি হওয়া নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।