NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারতের পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

ভারতের পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী শিরোমণি আকালি দলের নেতা সুখবীর সিং বাদলকে হত্যা চেষ্টা হয়েছে। অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রবেশপথে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুর্বৃত্ত। হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সুখবীর। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

তার নাম নারায়ণ সিং চৌরা বলে জানা গেছে। তিনি খালসার সঙ্গে যুক্ত। আটকের তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

 

জানা গেছে, ধর্মীয় শাস্তির অংশ হিসেবে স্বর্ণমন্দিরের প্রবেশপথে পাহারা দিচ্ছিলেন সুখবীর।

তিনি প্রবেশপথে হুইলচেয়ারে বসে ছিলেন। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ধীরে ধীরে পায়ে হেঁটে এসে কোমরে গোঁজা পিস্তল বের করতে গেলে সুখবীরের পাশে থাকা এক ব্যক্তি তাকে নিবৃত করেন। এ সময় এক রাউন্ড গুলি ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।