NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মারা গেছেন সোনাজয়ী শ্যুটার সাদিয়া


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:২২ এএম

মারা গেছেন সোনাজয়ী শ্যুটার সাদিয়া

পৃথিবীর মায়া ত্যাগ করেছেন সোনাজয়ী শ্যুটার সাদিয়া সুলতানা।  চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ সাদিয়া বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ছাদ থেকে পড়ে যাওয়ার পর তাকে আহত অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে ২০১৭ সালে আগুনে পুড়ে দীর্ঘদিন অসুস্থও ছিলেন তিনি।

 

শ্যুটিয়ে দারুণ এক প্রতিভা ছিলেন সাদিয়া। বিশ্বমঞ্চে বাংলাদেশের নামও উজ্জ্বল করেছেন তিনি। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে ১০ মিটার রাইফেলে দলগত ইভেন্ট সোনা জেতেন তিনি।

তবে ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তাকে আর দেখা যায়নি।