NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের সংসদে প্রশ্ন-উত্তর


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৪:৪৮ পিএম

বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের সংসদে প্রশ্ন-উত্তর

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার ভারতের সংসদে প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্নগুলোর মধ্যে ছিল বাংলাদেশে হিন্দু মন্দির ও দেবতাদের অবমাননা এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে কি না এবং ভারত সরকার ‘এই বিষয়টি’ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করেছে কি না। সংসদ সদস্যরা বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া ও এ ধরনের ঘটনা বন্ধে ঢাকার গৃহীত পদক্ষেপের বিষয়েও জবাব চেয়েছিলেন।

বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা স্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সংসদ সদস্যদের বলেন, ‘বাংলাদেশে হিন্দু মন্দির ও দেবতাদের অবমাননা এবং ক্ষতিগ্রস্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা গত কয়েক মাসে ঘটেছে।

ভারত সরকার এ ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও তাদের উপাসনাস্থলগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।’

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদ সদস্যদের জবাব দেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুরাসহ সব নাগরিকের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা মূলত বাংলাদেশ সরকারের দায়িত্ব।’

এর আগে বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস গত সপ্তাহে ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর নয়াদিল্লি তীব্র উদ্বেগ প্রকাশ করে এবং বাংলাদেশের সরকারকে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানায়।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টিকে ‘অভ্যন্তরীণ বিষয়ে’ ভারতের হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

 

সূত্র : এনডিটিভি