NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যা বলছে ইসকন বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ১১:০১ পিএম

আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যা বলছে ইসকন বাংলাদেশ

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ইসকন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, ‘তার মর্মান্তিক অকালমৃত্যু আমাদের মর্মাহত করেছে।

 

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

 

ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। আইনজীবী হত্যার ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই।

 

শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।