NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘সৌদিতে টাকার জন্য নয়, জিততে এসেছি’


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:৪১ পিএম

‘সৌদিতে টাকার জন্য নয়, জিততে এসেছি’

আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো চুক্তি করায় অনেকেই নাক সিঁটকিয়েছিল। সৌদি আরবের লিগে কেন নাম লেখাতে যাবেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় অনেকে এমন বলছিলেন তাকে আর কে দলে ভেড়াবে। তাই টাকার লোভেই সৌদিতে নাম লিখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

তাকে নিয়ে এমন সমালোচনাই হচ্ছিল তখন।

 

আল নাসরে যাওয়ায় রোনালদোর ক্যারিয়ার শেষ অনেকেই ধরে নেন। তবে সেসব সমালোচককে দারুণ জবাব দিয়েছেন ‘সিআর সেভেন’। মাঠের পারফরম্যান্সের পর এবার মুখেও জবাব দিলেন তিনি।

সৌদি আরবের ফুটবল নিয়ে নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে তিনি বলেছেন, ‘আমি এখানে জিততে এসেছি। লিগকে আরও উন্নত করতে। নিজের লিগ্যাসি রেখে যেতে চাই। এসবই আমি চাই।
তারা (সমালোচক) বলেছিল আমি শেষ। এখানে শুধু টাকার জন্যই এসেছি। কিন্তু আবেগটা এখনও আগের মতোই অনুভব করি। তারা সেটি বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি এখানে জিততেই এসেছি।

 

সঙ্গে রোনালদোর সমালোচনায় যোগ হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের সঙ্গে তার মনোমালিন্যর বিষয়টিও। যার জেরে দ্বিতীয়বার ক্লাবে ফেরার সময়টা উপভোগ করতে পারেননি তিনি। ছন্দে না থাকায় তাকে অধিকাংশ সময়ই শুরুর একাদশে নামাননি নেদারল্যান্ডসের কোচ। এতে বাধ্য হয়েই চুক্তি শেষ হওয়ার আগেই ম্যানইউ ছাড়েন পর্তুগিজ অধিনায়ক।

ম্যানইউ ছাড়ার পর এখন দুর্দান্ত সময় কাটাচ্ছেন রোনালদো। ২০২৩ সালে আল নাসরে যোগ দিয়ে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৯ ম্যাচে ৬৮ গোল করেছেন। সঙ্গে ১৮ গোলে সহায়তাও করেছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের রেকর্ড গড়ার পর ১০০০ গোলের রেকর্ডের পেছনে ছুটছেন ৩৯ বছর বয়সী তারকা। এ বয়সেও যেভাবে গোল করছেন তা এক কথায় অনবদ্য।