NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সামনে থেকে নেতৃত্ব দিয়েও দলকে জেতাতে পারলেন না সাকিব


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১২:৫০ পিএম

সামনে থেকে নেতৃত্ব দিয়েও দলকে জেতাতে পারলেন না সাকিব

জয় দিয়ে আবুধাবি টি-টেন শুরু করতে হলে শেষ ওভার করতে আসা বাংলা টাইগার্সের পেসার ডেভিড পেইনকে দারুণ কিছু করতে হতো। কিন্তু বাঁহাতি পেসার তা করতে পারেননি। ফল স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স।

জয় পেতে হলে ৬ বলে ১২ রানের সমীকরণ আটকে দিতে হতো পেইনকে।

কিন্তু ইংল্যান্ডের পেসার ১ বলেই ছক্কা হজম করলেন। দ্বিতীয় বলে দিলেন ১ রান। ফিরতি বলে করিম জানাত ছয় মেরে বাংলা টাইগার্সের আশা ধূলিসাৎ করে দিলেন। এর আগে অবশ্য দারুণ বোলিং করেছিলেন অধিনায়ক সাকিব।
সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। বোলিং কোটার ২ ওভারে ২ ব্যাটারকে আউট করে ম্যাচের ফল নিজেদের দিকে হেলে দিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। ১৫ রানে তার শিকার দুই ব্যাটার হচ্ছেন ফাফ ডু প্লেসিস (২৯) ও প্রতিপক্ষের অধিনায়ক রোহান মুস্তাফা (৭)।

 

তবে পঞ্চম উইকেটে জ্যাক টেইলরের সঙ্গে ২০ বলে ৪০ রানের জুটি গড়ে স্যাম্প আর্মিকে ৩ বল হাতে রেখে জয় এনে দেন জানাত।

আফগানিস্তানের অলরাউন্ডারের ১৫ রানের বিপরীতে ২৭ রানে অপরাজিত থাকেন টেইলর।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ পায় বাংলা টাইগার্স। ৪ চার ও ৬ ছক্কায় ২২৯.৬২ স্ট্রাইকরেটে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন দাসুন শানাকা। কিন্তু ম্যাচ হারায় তার বিধ্বংসী ইনিংসটি কাজে আসেনি দলের। অন্যদিকে ৩৫ রানে অপরাজিত ছিলেন হজরতউল্লাহ জাজাই।