NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আবার মুক্তি পাচ্ছে সালমান-কারিশমার বিবি নম্বর ওয়ান


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১০:২১ পিএম

আবার মুক্তি পাচ্ছে সালমান-কারিশমার বিবি নম্বর ওয়ান

নব্বই দশকে হিন্দি সিনেমা মাতিয়ে রাখা সফল জুটি সালমান খান ও কারিশমা কাপুর। খুব বেশি সিনেমায় তারা অভিনয় করেননি। তবে যে কয়টি কাজ করেছেন সেগুলো সাফল্যের মুখ দেখেছে। তারমধ্যে অন্যতম ‘বিবি নম্বর ওয়ান’। ১৯৯৯ সালে সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল সিনেমা।

আবারও ২৫ বছর বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ক্লাসিক ‘বিবি নম্বর ওয়ান’ ভারতসহ নানা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ২৯ নভেম্বর থেকে। নতুন করে সিনেমাটি মুক্তি পাওয়ার খবরে বেশ আনন্দিত কারিশমা কাপুর। তিনি ভক্তদের ছবিটি উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছেন।

 

সালমান ও কারিশমার সঙ্গে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাবেক মিস ওয়ার্ল্ড সুস্মিতা সেনের। কমেডি ঘরানার রোমান্টিক গল্পের এ ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি স্বামী-স্ত্রীর ভালোবাসা, বিশ্বস্ততা এবং পারিবারিক দায়বোধের গল্প তুলে ধরে। এতে প্রেম চরিত্রে সালমান খান এবং রূপালি চরিত্রের সুস্মিতা সেনের প্রেমে পড়ে যায়। যদিও তার ঘরে পূজা নামের সুন্দরী স্ত্রী আছে। পূজা চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিল কারিশমার অভিনয়। ত্রিমুখী সম্পর্কের মজাদার রসায়নে ছবিটি দর্শকের মন জয় করেছিল।

 

সেইসঙ্গে সিনেমার সাফল্যের কারণ হিসেবে এর গানগুলোকেও প্রশংসা করা হয়। সঙ্গীত পরিচালক আনু মালিক ছবিটির জন্য মিষ্টি মধুর কিছু গান তৈরি করেছেন। সেগুলো আজও দর্শককে নস্টালজিক করে, আনন্দ দেয়।